
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“সেবায়, সচেতনতায় ও মানবতায়—চার বছরের গৌরবময় পথচারণায় চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সুমন আজিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জের শিশু ও নবজাতক রোগ কনসালটেন্ট ডা. মো. মাহফুজ রায়হান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. ইসরাফিল ইসলাম, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুস সামাদ, শিশু ও নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, বিএমইউ-এর মেডিকেল অফিসার ডা. মো. সাইফুজ্জামান রবি, মেডিকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মোসাফিকুর রহমান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীর, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম এবং আজাইপুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। রক্তের অভাবে যেন কোনো রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে, সে লক্ষ্যে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গত চার বছর ধরেন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংগঠনটি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার মানুষের আস্থা অর্জন করেছে। তারা সংগঠনের সদস্যদের মানবসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্বেচ্ছায় রক্তদান, জরুরি রক্ত সংগ্রহ, জনসচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply