1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমবাহী ট্রাকের চালকের উপর হামলা, টাকা ছিনতাই - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

আমবাহী ট্রাকের চালকের উপর হামলা, টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১ Time View

 

মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা এলাকায় একটি আমবাহী ট্রাকের গতিরোধ করে চালকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে আম বোঝাই করে আসার পথে নয়টিলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালকের উপর হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি