1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁনশিকারী সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ আটক ৩ - Stbanglatv.com
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

চাঁনশিকারী সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ আটক ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চাঁনশিকারী বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— আলালপুর গ্রামের রানাউলের ছেলে মো. মাহাবুবুর রহমান (১৯), আলালপুর গ্রামের সেতাউলের ছেলেরমো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের দুলালের ছেলে মো. সাগর হোসেন (১৬)। তাদের সকলের ডাকঘর ফুটানি বাজার, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ। অভিযানকালে তাদের কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। বিজিবি জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন ও ইজিবাইকসহ মামলা দায়ের করে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি