1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বারহাট্টায় মামলা থেকে বাঁচতে অপপ্রচারের অভিযোগ - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বারহাট্টায় মামলা থেকে বাঁচতে অপপ্রচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪ Time View

কামরুল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। আহত পক্ষের দাবি, হামলার ঘটনায় দায়ের করা মামলা থেকে বাঁচতেই প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুলিয়া গ্রামের দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধের জেরে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত পক্ষ থানায় একটি মামলা দায়ের করে। তবে মামলার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। অভিযোগ উঠেছে, মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এলাকায় বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও চাপে ফেলতেই এসব অপপ্রচার করা হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাও জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পুরোনো বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত পক্ষও নিজেদের নির্দোষ দাবি করেছে। তারা বলছেন, ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি