1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সদরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, স্কেভেটর ও ৪ ট্রাক্টরের ব্যাটারি জব্দ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, স্কেভেটর ও ৪ ট্রাক্টরের ব্যাটারি জব্দ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে একটি স্কেভেটর ও চারটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করেছে প্রশাসন। বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার ঝিলিম ইউনিয়নের ভাবুক মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। স্থানীয় সূত্রে জানাতে পারে, যে কৃষি জমি থেকে অবৈধভাবে টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) মাটি কর্তন করছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর শনাক্ত করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে অবৈধ মাটি কর্তন কার্যক্রম বন্ধ করতে স্কেভেটর ও চারটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করে যানবাহনগুলো সাময়িক ভাবে অচল করে দেওয়া হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি জমির উর্বরতা রক্ষায় এবং অবৈধভাবে মাটি কর্তন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি