
মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৩,২২,৭৫০/-টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন এবং ইস্কফ সিরাপ করা হয়েছে।
২৮ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে জাতাহার পাড়া মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৩,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৪৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ২৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করে। *আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৩,২২,৭৫০/-(তিন লক্ষ বাইশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। ফুলবাড়ী ২৯ বিজিবি লেঃ করলে মুহাম্মদ আরিফ-উজ-জামান আধিনায়ক তিনি বলেন
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply