
মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
০৪ জুন ২০২৬ খ্রি. দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুর মৌসুমকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লিচু ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতকরণে দিনাজপুর শহরের কালিতলা লিচুর আড়ত পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পরিদর্শনকালে তিনি আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিচু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা বা আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, দিনাজপুরের লিচুর সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। লিচু মৌসুমে ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মোহাম্মদ নূরনবী, অফিসার ইনচার্জ কোতয়ালী থানা, দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply