1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মৎস্যসম্পদ রক্ষায় হাওরে মাছ ধরা নিষিদ্ধ, তাহিরপুরে অংশীজন সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

মৎস্যসম্পদ রক্ষায় হাওরে মাছ ধরা নিষিদ্ধ, তাহিরপুরে অংশীজন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫ Time View

 

আহম্মদ কবির তাহিরপুর উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের হাওরাঞ্চলে মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাহিরপুরে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।

 

সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নুর, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তুনু, তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা কে.এম. মাহফুজুর রহমানসহ রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হাওর শুধু মাছের ভান্ডার নয়, এটি জীবিকা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

 

তারা আরও বলেন,অবৈধ মাছ শিকার বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হয়।

উল্লেখ্য, সরকার ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত হাওরাঞ্চলে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি