1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধরমন্ডল বাজার ব্রিজের কাজে লাপাত্তা : চরম ভোগান্তিতে সাধারণ মানুষ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ধরমন্ডল বাজার ব্রিজের কাজে লাপাত্তা : চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০ Time View

মোঃ সোবেল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।।

নাসিরনগর উপজেলার ১৩নং ধরমন্ডল ইউনিয়নের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা ধরমন্ডল বাজার। এই বাজার সংলগ্ন ব্রিজের নির্মাণকাজে চরম ধীরগতির কারণে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং প্রতিদিন যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ। নির্ধারিত সময় পার হতে চললেও ব্রিজের কাজের ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

 

১৩নং ধরমন্ডল বাজারটি নাসিরনগর উপজেলার ধরমন্ডল একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন এই পথ দিয়ে কয়েক হাজার যানবাহন এবং আশপাশের পূর্ব -পশ্চিম থেকে ১৩নং ধরমন্ডল গ্রামের মানুষ যাতায়াত করেন। ব্রিজটির নির্মাণকাজ ধীরগতিতে চলায় বর্তমানে এই রুটে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

 

ধরমন্ডল একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, নারী, শিশু, বয়স্ক মানুষের পথচলা, রোগীদের যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

ব্রিজের কাজ ঝুলে থাকায় বাজারে মালপত্র আনা-নেওয়া করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে ধরমন্ডল বাজারের ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোগী ও গর্ভবতী মায়েরা। অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহন সময়মতো পার হতে না পারায় যথাসময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী স্থানীয়রা, জানান” প্রতিদিন প্রতিষ্ঠানে যাওয়ার সময় এই ব্রিজের কাছে ভোগান্তিতে পড়তে হয়। আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।”

 

ধরমন্ডল বাজারের এক ব্যবসায়ী বলেন, “ব্রিজের কাজ না হওয়ায় গাড়ী যানবাহন কাস্টমার বাজারে আসতে চায় না। গাড়ি থেকে মালামাল আনলোড করতে দ্বিগুণ খরচ হচ্ছে। দ্রুত এই ব্রিজ শেষ না হলে আমরা ব্যবসায়ীরা পথে বসে যাবে।” অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। , আবার কখনো কখনো স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের বারবার আশ্বাসের পরও কাজের গতিতে কোনো পরিবর্তন আসেনি।

 

১৩নং ধরমন্ডল বাজার ব্রিজের এই অচলাবস্থা নিরসনে ভুক্তভোগী জনসাধারণ অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

জনগণের দাবী

পর্যাপ্ত শ্রমিক ও নির্মাণ সামগ্রী নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজের মূল কাজ শেষ করা।

 

১৩নং ধরমন্ডল, নাসিরনগর উপজেলার অর্থনৈতিক ও সামাজিক সচলতা বজায় রাখতে ধরমন্ডল বাজার ব্রিজটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি