
লিয়াকত হোসেন জনী জেলা প্রতিনিধি টাঙ্গাইল :
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন কাউটেংগর মেছুয়া বিল এলাকা থেকে মিন্টু খান (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিন্টু খান ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে।
পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, নিহত মিন্টু খান গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের দিকে কাউটেংগর মেছুয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার কারী পুলিশ সাংবাদিকদের জানান, মরদেহের মাথায় আঘাতে
© All rights reserved © 2026
Leave a Reply