1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের মাঝে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের মাঝে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে তীব্র তাপদাহে জনদুর্ভোগ লাঘবে পথচারী, শ্রমজীবী ও কর্মজীবী মানুষের মাঝে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, শান্তি মোড় ও বিশ্বরোড এলাকায় ১০ দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদি হাসান ও আইরিন পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হারুনুর রশিদ বলেন, “প্রচণ্ড গরমে সাধারণ মানুষ, অভিভাবক, পথচারী, ট্রাফিক পুলিশ, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকরা চরম কষ্টে দিন পার করছেন। তাদের কথা বিবেচনা করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্য, পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও রেড ক্রিসেন্টের বিভিন্ন সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা ইউনিট কাজ করে যাবে। বিতরণ কার্যক্রমে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জেলা ইউনিট সূত্রে জানা গেছে, চলমান তীব্র তাপদাহের সময়জুড়ে এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি