1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরিবর্তনের চাঁপাইনবাবগঞ্জ গড়তে জনগণের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

পরিবর্তনের চাঁপাইনবাবগঞ্জ গড়তে জনগণের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“পরিবর্তনের চাঁপাইনবাবগঞ্জ” গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষের কথা শুনতে এবং তাদের সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নূরুল ইসলাম বুলবুল। বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়স্থ কার্যালয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা ব্যক্তিগত, সামাজিক ও এলাকার উন্নয়নসংক্রান্ত নানা সমস্যা ও দাবিদাওয়া তাঁর কাছে তুলে ধরেন। এমপি নূরুল ইসলাম বুলবুল মনোযোগ সহকারে জনগণের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনেক ক্ষেত্রে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেন।

এ সময় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা তাঁর দায়িত্ব। সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি শুনে বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। তিনি আরও বলেন, একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে।

স্থানীয়রা জানান, জনগণের জন্য এমপির কার্যালয় উন্মুক্ত থাকায় তারা সহজেই নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন এবং অনেক সমস্যার দ্রুত সমাধানও পাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এবং সমস্যা সমাধানে এমন উদ্যোগকে

চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি