1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহাস্থানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ ১ যুবক আটক  - Stbanglatv.com
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মহাস্থানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ ১ যুবক আটক 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪ Time View

রিপন মিয়া বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মধ্যপাড়া গ্রাম থেকে ১০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক মহাস্থান মধ্যপাড়া গ্রামের প্রবাসী ফিরজুল ইসলামের পুত্র সিয়াম হোসেন ২২।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় মহাস্থান মধ্যপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপলের নেতৃত্বে একটি মাদকবিরোধী আভিযানিক দল সেখানে আকস্মিক অভিযান চালায়। এসময় সিয়াম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মহাস্থান এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি