
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিট (সিএনবিইউ)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুল কনটেস্টে সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জনে সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে পুল কনটেস্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিতীয় স্থান অর্জনের গৌরব লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. ফয়সাল আজম অপু। এ সময় সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবায় চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের নিরলস প্রচেষ্টা এবং রক্তদান আন্দোলনে তাদের অবদান সত্যিই প্রশংসনীয়। তারা আরও বলেন, ভবিষ্যতেও
চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আগ্রহী। মানুষের কল্যাণে ও সমাজসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৃহত্তর পরিসরে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
© All rights reserved © 2023
Leave a Reply