1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন আরএমওকে বরণ, বিদায়ী আরএমওর আবেগঘন বিদায় - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন আরএমওকে বরণ, বিদায়ী আরএমওর আবেগঘন বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নতুন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মাহবুব হাসান। এ উপলক্ষে সোমবার (১ জুন) হাসপাতাল প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী আরএমও ডা. আব্দুস সামাদ নিজ হাতে ফুল দিয়ে নতুন আরএমও ডা. মাহবুব হাসানকে স্বাগত জানান এবং তাকে দায়িত্বের চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। বিদায়ী বক্তব্যে ডা. আব্দুস সামাদ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও পেশাগত সফলতা কামনা করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য আমার আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।হাসপাতালের উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি পাক—এটাই আমার প্রত্যাশা।”এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী আরএমও ডা. আব্দুস সামাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন আরএমও ডা. মাহবুব হাসানকে অভিনন্দন জানান। হাসপাতালে নতুন আরএমও ডা. মাহবুব হাসানের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি