1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ সুন্দরগঞ্জ - Stbanglatv.com
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ সুন্দরগঞ্জ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার ৪ নং বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো— একই এলাকার নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং বিধান চন্দ্র দাসের মেয়ে বিন্দা রানী (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই খেলাধুলা ও গাছ থেকে জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবারে শোকের মাতম শুরু হয়। প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে আসে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখা প্রয়োজন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি