1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মানবিক ও সেবামূলক সংগঠন ‘সাফা ফাউন্ডেশন’-এর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বাদ আসর শহরের একটি অডিটোরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাফা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন আবু জাফর মোঃ মোসলেহ উদ্দিন, সাফা ফাউন্ডেশনের সেক্রেটারি নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কোষাধ্যক্ষ শফিক এনায়েতুল্লাহ। এ সময় সাফা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ শামিম উদ্দিন, মোঃ মাহমুদুর রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম মাসুম, মোসাঃ আনজুয়ারা, মোসাঃ ইয়াসমিন আরা-সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় জানানো হয়, মানবসেবায় নিবেদিত এ সংগঠন ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। গত পবিত্র ঈদুল আজহায় তিনটি কোরবানির পশুর মাংস প্রায় ২৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বক্তারা বলেন, সাফা ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভা শেষে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে সকল সদস্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি