1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার (৩১ মে) বিকেল ৪টায় স্থানীয় শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথি মোঃ হারুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই দিনে আমরা শুধু তাঁকে স্মরণ করতেই একত্রিত হইনি, বরং তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করার চেতনা থেকে শিক্ষা গ্রহণের জন্য সমবেত হয়েছি। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।” অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি