1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, চিড়িয়াখানায় বসানো হলো দুটি ফ্যান - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, চিড়িয়াখানায় বসানো হলো দুটি ফ্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় থাকা ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। খাঁচার পাশে দুটি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে এবং নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে। পাশাপাশি দিনে দুই থেকে তিনবার গোসলও করানো হচ্ছে।

রোববার (৩১ মে) জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, টিনের ছাউনির নিচে রাখা মহিষটির পাশে রয়েছে দুটি ফ্যান ও পানির ট্যাংকি। ঈদুল আজহার পর থেকেই তাকে দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চিড়িয়াখানায় এসে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি এক নজর দেখছেন।

চিড়িয়াখানা সূত্র জানায়, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খায়। এছাড়া পর্যাপ্ত পানির ব্যবস্থাও রাখা হয়েছে।

চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, দর্শনার্থীদের সুবিধা ও প্রাণীটির পরিচর্যায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় দিনের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দুপুর ১২টায় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি