1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হিলিতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

হিলিতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৭ Time View

 

হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মুহাড়াপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের মুহাড়াপাড়া এলাকায় স্ট্যান্ড ফ্যান দিয়ে বোরো ধান উড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি রাত আটটায় নিশ্চিত করছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হোসেন।

নিহত সৈকত হোসেন (১৬) হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড এর মুহাড়াপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। নিহত কিশোর বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বাড়ির আঙ্গিনায় স্ট্যান্ড ফ্যান দিয়ে বোরো ধান উড়াচ্ছিলো। এসময় একটি মোটরসাইকেল আসায় স্ট্যান্ড ফ্যানটি সড়াতে গিয়ে

অসাবধানতা বসতঃ স্ট্যান্ড ফ্যানটি সড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে সে আটকে যায়। পরে সাথে থাকা একজন বিদ্যুৎ এর তারটি টান দিয়ে ছিড়ে ফেলে।

এরপর স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি