1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রামগড়ে জেলা পরিষদ এর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

রামগড়ে জেলা পরিষদ এর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৮ Time View

 

মোঃ বেলাল হোসেন রামগড় উপজেলা প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় কালাডেবা ইসলামিয়া উলুম মাদ্রাসা ও এতিমখানায়  জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ৮ মার্চ (শনিবার) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কালাডেবা এতিমখানা  পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উত্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস জিরুনা ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন,ইসলামিয়া দারুল উলুম  মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, যুগ্ম সম্পাদক এড, করিম উল্লাহ  রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।

 

ইফতার ও আলোচনা সভাতে প্রধান অতিথি সংক্ষিপ্ত এক বক্তব্যে  বলেন রমজান মাস হচ্ছে  মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ  মাস, এই পবিত্র মাসে রামগড়ে এসে  এতিম ও এলাকাবাসির  সাথে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আমি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য  কামনা করছি, এবং জেলা পরিষদের প্রশাসনিক  কাজে সাংবাদিক সহ সকল মহলের  সহযোগিতা কামনা করছি। পরে তিনি কালাডেবা বাজার পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন।

 

এছাড়াও ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন কালাডেবা এলাকার সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী বৃন্দ,,মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর রামগড় উপজেলার  প্রতিনিধিগণ, মাদ্রাসার  এতিম ছাত্র  ও অন্যান্য বিভাগের ছাত্রবৃন্দ, উপজেলায় কর্মরত  বিভিন্ন প্রিন্ট  এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

ইফতার পার্টিতে যোগদানের আগে জেলা পরিষদ চেয়ারম্যান রামগড় প্রেস ক্লাবের সদস্যদের সাথে রামগড় উপজেলা উন্নয়নের বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা করেন এবং রামগড় প্রেসক্লাব সরজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি