1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে , ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড  - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে , ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮১ Time View

 

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল : সিয়াম সাধনার মাস, মাহে রমজান মাস

রমজানের খাবারের বিশুদ্ধতা এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে কিশোরগঞ্জের

তাড়াইল উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ও তেলের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে লক্ষ্য করা গেছে, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী ও কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

৫ মার্চ (বুধবার) বেলা ১ ঘটিকার সময় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মোবাইল কোর্ট পরিচালনার সময় তাড়াইল সদর বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট, ফলের দোকান, কনফেকশনারী ও তেলের দোকানে ৮ ব্যবাসীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও বাজার সাভাবিক রাখার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় অনেক দোকানে বাজার মূল্য তালিকা পাওয়া যায়নি, কয়েকটি রেস্টুরেন্টে ময়লা আবর্জনা পাওয়া যায়, কনফেকশনারী দোকানে মেয়াদ উত্তীর্ণ কেক পাওয়া যায় ও কয়েকটি ফলের দোকানে নষ্ট ফল বিক্রি ও মূল্য তালিকা পাওয়া যায়নি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারা লঙ্ঘনে প্রাথমিক ভাবে ৮ জন ব্যবসায়ীকে ১৬ টাকা জরিমানা করি। সাথে সকল ব্যবসায়ীকে ভেজাল মুক্ত খাবার বিক্রি ও সিন্ডিকেট মুক্ত তেল বিক্রি করার নির্দেশ প্রদান করি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭,৩৮, , ও ৪৩ ধারা লংঘন করায়, যে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয় তাদের মধ্যে ইয়াসিন আরাফাত ২০০০ টাকা, মো:শাহানুর মিয়া ১০০০ টাকা, ঝিনুক মিয়া ২০০০ টাকা, মাহিজুল ইসলাম ২০০০ টাকা, সাব্বির ১০০০ টাকা, ওমর ফারুক ২০০০ টাকা, আব্দুল্লাহ ৩০০০ টাকা, ও মায়ের দোয়া ফল ভান্ডার ৩০০০ টাকা। আট ব্যবসায়িক থেকে ১৬০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি