1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ইমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার(৫ মার্চ)বিকালে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার হাতিরদিয়া বাজারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ সজিব মিয়া’র নেতৃত্বে ফলের দোকান,ইফতারি দোকান, মুদির দোকান, তরকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখাতে ০২জন মুদী ব্যবসায়ীকে, মানুষের জীবন ও স্বাস্থ্যের ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রক্রিয়াকরন করিয়া রাখাতে ০১জনি মিষ্টি ও হোটেল মালিক কে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর” বিভিন্ন ধারায় ৮০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।

 

এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি