1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

চন্দনাইশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View

 

দক্ষিণ চট্টগ্রাম থেকে স্টার্ফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল ঃ

চট্টগ্রামের চন্দনাইশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি টহলদল তার নিজ বাসগৃহ পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া থেকে তাকে গ্রেফতার করেন। জানাযায় মোঃ মাসুদ চৌধুরী চাঁন্দগাও থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে চন্দনাইশসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়ভাবে অবৈধ অস্ত্র, মাদক, মাটি কাটা, চাঁদাবাজি সহ জননিরপত্তার জন্য সন্ত্রাসী মাসুদ হুমকিস্বরূপ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর ফজলে রাব্বি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় সন্ত্রাসী মাসুদকে চন্দনাইশ থানার মাধ্যমে চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়। এ ব্যপারে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর ফজলে রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি