1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে।  - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে। 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View

লামায় অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে কারাদণ্ড।

 

চৌধুরী মোহাম্মদ সুজন st,বাংলা tvবিশেষ প্রতিনিধি।

 

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পেতাইন্না ছড়া এলাকায়লামা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে এসময় ৫ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়,

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পেতাইন্না ছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক মো: জমির (৪০), মো: আব্দুস সালাম (৫৫) নামক দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড  এবং

মো: মিজানুর রহমান (৩৫), সাদ্দাম হোসেন (২৫) নুরুল আমিন (২৭) নামক তিনজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, ইয়াংছা ক্যাম্প ও লামা থানা পুলিশ সহায়তা করে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি