
শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
আজ ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসকের সভাপতিত্ত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সব শ্রেণীর ব্যবসায়বৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ভোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় তেল ব্যবসায়ীগণ জানান কোম্পানিসমূহ তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিদায় তালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
খেজুরসহ অন্যান্য নিত্যপণ্য ব্যবসায়ীগণ পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাগণ যাতে সুলভে স্বাস্থ্যকর খাবার পান সে বিষয়ে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তর জানান দ্রব্যগুলো সহ স্বাস্থ্যকর খাদ্যপণ্য প্রস্তুত নিশ্চয়তার জন্য টাস্কফোর্স কমিটির কাজ করছে। রমজানে কার্যক্রম আরো জোরদার হবে। আইনের কোথাও ব্যাত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর ব্রাহ্মনবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জনাব এস. এম. শাহীন ভোক্তা সাধারনের রক্ষায় সরকারি সংগঠনগুলোকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান। এর পাশাপাশি ব্যবসায়ীগণকে আইমান্য করে ব্যবসা করার অনুরোধ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান রমজান মাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সরকারের পাশাপাশি ব্যবসায়িগণেরও। তিনি জানান ওজনে কম দেওয়া অথবা মানুষকে ঠকানো আইনের দৃষ্টিতে যেমন অপরাধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ। সকলের সৎ এবং ঈমানি ইচ্ছা থাকলেই কেবল বাজার নিয়ন্ত্রণ সম্ভব। তিনি সকল ব্যবসায়ীগণকে সরকারের প্রচলিত আইন কানুন মেনে ব্যবসা করার আহ্বান জানান। একইভাবে কোন ব্যবসায়ী পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারনকে জিম্মি করে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
© All rights reserved © 2023
Leave a Reply