1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জাহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ “তরুনদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যে দুমকি উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে এক বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে এক বনার্ঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দুমকি থানার ওসি মোঃ জাকির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও জালাল আহমেদ খান, নায়েবে আমির মাও আলতাফ হোসেন, গনঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির, সদস্য সচিব নাসির উদ্দিন। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি