1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে সীমান্ত দিয়ে ভারতের গরু আনতে গিয়ে বাংলাদেশী ৪ রাখাল আটক  - Stbanglatv.com
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সীমান্ত দিয়ে ভারতের গরু আনতে গিয়ে বাংলাদেশী ৪ রাখাল আটক 

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ Time View

 

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ৪ বাংলাদেশী রাখাল আটকের খবর পাওয়া গেছে। তবে বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ওই এলাকার ৪ জন গরু রাখাল ভারতে গরু আনতে যায়। এসময় ভারতীয়রা তাদের আটক নিকটবর্তী ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তিরা হলো, ওই ইউনিয়নের রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল(৪০), মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২ ), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দুরুল (৩৫), উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)।

আটক মুকুলের শশুর আনারুল জানায় , রবিবার রাতে তার জামাইসহ কয়েকজনের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। সেখানে ভারতীয়রা তাদের আটক করে স্থানীয় বিএসএফ ক্যাম্পে জমা দেয়। বিষয়টি ভারতীয়রা মোবাইল ফোনে তাদের জানিয়েছে। এ বিষয়ে ১৬, বিজিবির স্থানীয় বিওপি ও ব্যাটালিয়ন সদরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি। তবে ছুটিতে থাকা ১৬, বিজিবির ডিএডি রুবেল ইসলাম জানান, তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি