1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালাঃ - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালাঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিআরডিপি কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরীর সঞ্চালনে বক্তব্য রাখেন,কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক,মৎস্য অফিসার আসাদুজ্জামান,সমবায় অফিসার ফজলে এলাহী,উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রোকৌশলী গোলাম মোস্তফা,উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, শহীদ মিরাজের পিতা আব্দুস সালাম,আব্দুর রউফ রুবেল,ছাত্র প্রতিনিধি তাহমিদুল ইসলাম,রাকিবুল হাসান রিজু প্রমূখ।

পরে একটি বর্ণাঢ্য রেলী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। শেষে সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদ্যলয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলা চত্বর শহীদ মিনারের আর্বজনা পরিস্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি