1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দুয়ায় সভা ও দোয়া মাহফিল - Stbanglatv.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দুয়ায় সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ Time View

 

নেত্রকোনা প্রতিনিধি, মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।

 

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভূঁইয়া সুমন, পৌর যুবদলের আহবায়ক শান্তি খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী এবং তাঁর দেশের প্রতি অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক মহান ব্যক্তিত্ব, যিনি দেশের স্বাধীনতা অর্জন ও সংহতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে।

 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এই অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি