1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে ভ্রাম্যমান আদালত জমির টপ- সয়েল কাটার সময় এস্কেভেটর জব্দ - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

চন্দনাইশে ভ্রাম্যমান আদালত জমির টপ- সয়েল কাটার সময় এস্কেভেটর জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

 

চট্টগ্রামের চন্দনাইশ থেকে স্টার্ফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল\

চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমান আদালত জমির টপ সয়েল কাটার সময় এস্কেভেটর জব্দ করেন। বুধবার ৮ জানুয়ারী বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড দক্ষিণ হারালা থেকে এ এস্কেভেটর জব্দ করা হয়। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জমির টপ সয়েল কাটার স্থানে গেলে তার উপস্থিতি টের পেয়ে মাটি খেকোর দল পালিয়ে যায়। ঘটনা স্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার এস্কেভেটর পাওয়া যায়। যা জব্দ করা হয়। উল্লেখ্য যে উপজেলা প্রশাসন চন্দনাইশে মাটি কাটা বন্ধের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক জায়গায় প্রশাসন প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও সরকারী দায়িত্ব পালনে অবহেলা করছেন না। তবে এক সময়ে দিনের বেলায় মাটি খেকোরা জমির টপ সয়েল কেটে ইট ভাটায় পাচার করলেও বর্তমানে রাতের অন্ধকারে অপ্রতিরোধ্য ভাবে অহরহ মাটি জমি এবং সরকারী পাহাড় থেকে কেটে ইট ভাটায় পাচার করছে। উপজেলা প্রশাসন রাত-দুপুরে মাটির কাটার সংবাদ পেলে যে কোনো দূর্গম এলাকায়ও ছুটে যাচ্ছেন। এই ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় ভূমি অফিসের কর্মকর্তা আরিফুল হক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ থানার এক দল পুলিশ অভিযানে অংশ গ্রহণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন জব্দকৃত এস্কেভেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি