1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অভিযান: অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাক আটক - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অভিযান: অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ Time View

 

আবু বক্কর সিদ্দিক উখিয়া কক্সবাজার।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম এবং সহকারী বন সংরক্ষক এর নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে থাইংখালী বিটের রিজার্ভ উখিয়া ঘাট মৌজার চোরাইখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংরক্ষিত বনভূমির পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক আটক করা হয়।

 

অভিযানের সময় পাহাড়খেকোরা বনদপ্তরের টিমের উপস্থিতি বুঝতে পেরে ডাম্পারটি রেখে পালিয়ে যায়। বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আসামীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তাদের বিরুদ্ধে পি.ও.আর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এবং সহকারী বন সংরক্ষক মো: শাহিনুর ইসলাম জানান,উদ্ধারকৃত ডাম্পার ট্রাকটি বর্তমানে কক্সবাজার ডিভিশনে হস্তান্তর করা হয়েছে, এবং বনভূমির অবৈধ ব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

ঘঠনা স্থলে বনবিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে যে, কোন ধরনের বনসম্পদ বা প্রাকৃতিক সম্পদ নষ্ট করলে তা দণ্ডনীয় অপরাধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি