1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুমকিতে বিএনপি'র সাংগঠনিক সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দুমকিতে বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, দুমকি উপজেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উক্ত সাংগঠনিক সভা দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমি আক্তার, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন ও ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম চৌধুরী প্রমূখ।

এসময় জেলা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সাংগঠনিক সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি