1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আগামী দুই-তিন বছরের মধ্যে পাথালিয়া ইউনিয়নের সব রাস্তা উন্নয়ন করা হবে: এমপি সালাউদ্দিন বাবু - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

আগামী দুই-তিন বছরের মধ্যে পাথালিয়া ইউনিয়নের সব রাস্তা উন্নয়ন করা হবে: এমপি সালাউদ্দিন বাবু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

আগামী দুই-তিন বছরের মধ্যে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সকল রাস্তাঘাট উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই তিনি এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী দুই-তিন বছরের মধ্যে পাথালিয়া ইউনিয়নের সব রাস্তাঘাট উন্নয়নের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাস্তা নির্মাণকাজ উদ্বোধনকালে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি