
মোঃ আসিফুজ্জামান আসিফ
আগামী দুই-তিন বছরের মধ্যে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সকল রাস্তাঘাট উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই তিনি এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী দুই-তিন বছরের মধ্যে পাথালিয়া ইউনিয়নের সব রাস্তাঘাট উন্নয়নের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাস্তা নির্মাণকাজ উদ্বোধনকালে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.