1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় সরকার: এমপি সালাউদ্দিন বাবু - Stbanglatv.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় সরকার: এমপি সালাউদ্দিন বাবু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গার্মেন্টস কারখানায় নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সতর্ক অবস্থানে থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। সাধারণত পাঁচ বছর পরপর শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা থাকলেও বর্তমান সরকার নির্ধারিত সময়ের আগেই শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস কারখানায় ছুটি হলে শ্রমিকদের অযথা রাস্তায় অবস্থান না করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাসায় ফিরে যাওয়া উচিত। কোনো ধরনের উসকানি বা নাশকতায় পা না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার কাঠগড়া এলাকায় কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি