1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ২ - Stbanglatv.com
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চন্দনাইশ থানার নিয়মিত মামলার আসামি মো. কুদ্দুছ (৩০)। তিনি উপজেলার বৈলতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ এলাকার বাসিন্দা। অপরজন হলেন পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম। তিনি জিআর ২৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি