1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে মায়ের দোয়া এন্টারপ্রাইজ এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ড - Stbanglatv.com
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

চন্দনাইশে মায়ের দোয়া এন্টারপ্রাইজ এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আবিদুর রহমান বাবু ল চন্দনাইশ।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার নিদাগের পাড়ায় মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর। ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের সাব অফিসার সাবের আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি করেছেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারের এক নারী সদস্য আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “এর আগেও একবার আগুন দিয়ে আমাদের দোকানের সবকিছু পুড়ে ছাই করে দিছে। আবারো আমাদের দোকানে আগুন দিছে। আমরা তদন্ত পূর্বক বিচার চাই।”

দোকানের দীর্ঘদিনের কর্মচারী মোহাম্মদ সাইফুল ইসলাম,
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও আসিফ উদ্দিন বলেন, “আলমগীরের ভালো কাজ দেখতে না পেরে কিছু লোক ওনার সাথে শত্রুতামি শুরু করে দিছে। ওনার গোডাউন আগে একবার পুড়িয়ে দিছে, এখন আবার দিছে। অনেক মাল ছিল, লুটপাট করে সবগুলো নিয়ে গেছে। আমরা তদন্তের মাধ্যমে এর বিচার চাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি