1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ - Stbanglatv.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপি থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপসহ মোঃ মিঠুন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক মিঠুন ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মোঃ মনজুর রহমানের ছেলে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি