
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামিদের পাশাপাশি মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২০২৫ সালের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তসংশ্লিষ্ট সন্দেহভাজন আসামি, ২০২৬ সালের দুটি মামলার আসামি এবং ২০২৪ সালের একটি বিস্ফোরক দ্রব্য আইনে সংশ্লিষ্ট মামলার আসামি রয়েছেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির মধ্যে একজনের ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনের ১০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র: চন্দনাইশ থানা পুলিশ।
© All rights reserved © 2026
Leave a Reply