1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের নিরঙ্কুশ জয় - Stbanglatv.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের নিরঙ্কুশ জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেল জয়লাভ করেছে। রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হক দোলন। নির্বাচনে সহ-সভাপতি পদে মো. মর্ত্তুজা আলী ২৫০ ভোট পেয়ে এবং অ্যাডভোকেট গোলাম কবির ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী আবু সাইদ পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম জাকারিয়া ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওবাইদুল আজিম রিংকু পেয়েছেন ১০০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান বাচ্চু পেয়েছেন ১০০ ভোট।

কোষাধ্যক্ষ পদে গোলাম মোস্তাফা মন্টু ১৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মারুফ উল আলম পেয়েছেন ১৬৬ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় এহতেসামুল হক বাবলুকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সদস্য

পদের আব্দুর রহমান অনু ২৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান জুয়েল পেয়েছেন ২০৩ ভোট।

কার্যনির্বাহী পরিষদের সদস্য

পদে জামিরুল হক সোহেল ২৭৯ ভোট পেয়ে জয়ী , সামসুদ্দিন হাজী বাবলু ২৭৬ ভোট পেয়ে জয়ী , হাবিবুর রহমান শেলি ২৬৮ ভোট পেয়ে জয়ী , মোয়াজ্জেম হোসেন ২৭৬ ভোট পেয়ে জয়ী এবং গোলাম সাকলাইন ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মর্ত্তুজা, কবির ও জাকারিয়া প্যানেল থেকে মোট ১২ জন প্রার্থীই জয়লাভ করেছেন। গত রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টাউন ক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৫২ জন ভোটারের মধ্যে ৩৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে দিনভর টাউন ক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সোলেমান বিশু। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক ও অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম (সেলিম)। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হক দোলনের নেতৃত্বে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম কনক, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রভাষক মো. বজলুল করিম, অ্যাডভোকেট আবু বক্কার, অ্যাডভোকেট আখেরুল ইসলাম রাসেল ও অ্যাডভোকেট মো. আবু কালাম আযাদ। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থক ও ক্লাব সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি