1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিরসরাইয়ে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, চালক ও সহযোগী পলাতক - Stbanglatv.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মিরসরাইয়ে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, চালক ও সহযোগী পলাতক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

 

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে প্রাইভেটকারের চালক ও তার সহযোগী।

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ওমেরা গ্যাস ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে মাদকের একটি চালান যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওমেরা গ্যাস ফিল্ড এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-গ ১১-১৬১৫) থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামার পরপরই পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও তার সঙ্গে থাকা এক সহযোগী দ্রুত ছিটকে পড়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে ভেতরে রাখা ১৫টি পোটলা থেকে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত প্রতিটি পোটলায় প্রায় দুই কেজি করে গাঁজা মোড়ানো ছিল।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত মাদক ও পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক চালক ও তার সহযোগীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি