1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১১ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

চন্দনাইশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

আবিদুল রহমান বাবুল স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে এস. এম. সাইফুদ্দীন (৩৯) নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, একটি চুরি মামলার আসামি মো. মোরশেদকে (২২) গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে দুটি চোরাই পিসি উদ্ধার করা হয়।

এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি