1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেশীয় মাছ সংরক্ষণে সুন্দরগঞ্জে অভিযান: তিন হাজার ফুট কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জব্দ পিরানহা মাছ - Stbanglatv.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

দেশীয় মাছ সংরক্ষণে সুন্দরগঞ্জে অভিযান: তিন হাজার ফুট কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জব্দ পিরানহা মাছ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২২ Time View

 

গাইবান্ধা প্রতিনিধি:

উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রায় পাঁচ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০ হাজার টাকা। এছাড়া কঞ্চিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় পাঁচ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

পরে জব্দ করা কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় জানান, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি