1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভেটেরিনারি ফার্মেসিতে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ভেটেরিনারি ফার্মেসিতে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভেটেরিনারি ফার্মেসিগুলোতে অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও লাইসেন্স নবায়ন না থাকাসহ নানা অপরাধে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন।

প্রশাসন সূত্রে জানা যায়, ভেটেরিনারি ফার্মেসিগুলোতে সঠিক নিয়মে লাইসেন্স গ্রহণ, ফিজিশিয়ান স্যাম্পল কেনাবেচা বন্ধ এবং গুণগত মান বজায় রেখে যথাযথভাবে ওষুধ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাইয়ে এ অভিযান চালানো হয়। পরিদর্শনকালে দুটি প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং বিক্রয়ের উদ্দেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পশুখাদ্য ও ওষুধের গুণগত মান নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি