
নিজস্ব প্রতিবেদক
শিরোনাম দেখে হয়তো ভড়কে গেছেন। ছিনতাই হয় টাকা-পয়সা, গহনা বা মূলবান সম্পদ। কিন্তু কনে কিভাবে ছিনতাই হল!সিনেমার দৃশ্যের মতো এমনটাই ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুরে। বিয়ে করে গাড়িতে কনেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন বর। উপজেলার হাজিপুর বাজার গাড়ি পৌছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের পুত্র মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুব গাড়ি গতিরোধ করে কনেকে তুলে নিয়ে যায় । রবিবার (৩০ আগস্ট) উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজারে রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিদলা ইউনিয়নের নয়াপড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তার রবিবার (৩০ আগস্ট) পাশ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) সাথে বিয়ে হয়। রবিবার আক্তার মিয়া তার স্ত্রী ও যাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। হাজিপুর বাজারে এলে মাইক্রোবাসের সামনে ২০/২৫ জন যুবক গাড়ি গতিরোধ করে এক দল হামলাকারী। তারা গাড়িটি ভাঙচুর করে এবং কনেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেয় মিয়াদ নামে উগ্রগামী তরুণ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কনে তামান্না আক্তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে হোসেনপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মিয়াদ নামের একটি ছেলে দীর্ঘ দিন ধরে তামান্নাকে ইভটিজিং করতো । তামান্না কলেজ পুড়া মেয়ে ছিলেন।
এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় একটি অভিযোগ দা বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
© All rights reserved © 2026
Leave a Reply