1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন। - Stbanglatv.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

 

” মোঃ সোবেল মিয়া নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সভায় সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটিতে আবুল হাসান চৌধুরী সভাপতি, জিয়াউল করিম সোহেল সাধারণ সম্পাদক এবং এড. নজরুল ইসলাম রানা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, প্রচার সম্পাদক খসরু তালুকদার এবং অর্থ সম্পাদক হোসাইন আহমেদ নির্বাচিত হয়েছেন।

 

বিদায়ী সভাপতি এম আতিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার ও বাংলাদেশ লায়নস ফাউন্ডেশনের ডিরেক্টর লায়ন সৈয়দ মো. শরীফ, কমিশনার সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, আবু সালেহ মো. জাহাঙ্গীর, ইব্রাহীম ভূঁইয়া রেনু, সুপ্রিম কোর্টের আইনজীবী এড. এম. আমিনুল ইসলাম মুনির, কামরুল হাসান বাবু, উপজেলা সমিতির সভাপতি ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাফিন, সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

 

সভায় বক্তারা নাসিরনগরের সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ঢাকায় বসবাসরত নাসিরনগরবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি