1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী শরিফুল ইসলাম - Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী শরিফুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ

পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম (আবু)।

আসন্ন কাউন্সিলকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।

শরিফুল ইসলাম (আবু) বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিতব্য কাউন্সিল নির্বাচনে দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের মতামতকে তিনি সর্বোচ্চ সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। নির্বাচিত হলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, কাউন্সিলরদের সমর্থন ও ভালোবাসাই তাঁর পথচলার অনুপ্রেরণা। সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতাকে বিবেচনা করে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

এ সময় তিনি পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলরদের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি