সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ
পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম (আবু)।
আসন্ন কাউন্সিলকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।
শরিফুল ইসলাম (আবু) বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিতব্য কাউন্সিল নির্বাচনে দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের মতামতকে তিনি সর্বোচ্চ সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। নির্বাচিত হলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, কাউন্সিলরদের সমর্থন ও ভালোবাসাই তাঁর পথচলার অনুপ্রেরণা। সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতাকে বিবেচনা করে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় তিনি পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলরদের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।