
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান থেকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে প্রতারণার একটি মামলায় আদালতের রায় ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২০ মে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে এক ব্যবসায়ী গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন।
গ্রেপ্তারের পর বিদিশা সিদ্দিককে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2026
Leave a Reply